বাঘায় পরকীয়ার অভিযোগে সাবেক শিবির নেতার বাড়িতে শনিবার অগ্নিসংযোগ বিক্ষুব্ধ জনতার সমকাল

বাঘা উপজেলার একটি গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সাবেক এক শিবির নেতাকে মারধর ও তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জানা গেছে, অভিযুক্ত শিবির নেতা হাফিজুর রহমানের সঙ্গে তাঁর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাতে ওই নারীর বাড়িতে যান হাফিজ। বিষয়টি দেখে নারীর ছেলে হাফিজকে মারধর করেন। গতকাল শনিবার সকালে বিক্ষুব্ধ জনতা হাফিজের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আসবাব পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের একটি অংশের দাবি, হাফিজ রাজশাহী কলেজ শাখার শিবিরের দায়িত্বশীল পদে ছিলেন। এ বিষয়ে পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নবিউল ইসলাম জানান, হাফিজ রাজশাহীতে শিবিরের সঙ্গে থাকলেও বাঘায় শিবির বা জামায়াতের সঙ্গে জড়িত নয়। তিনি আরও বলেন, হাফিজ রাজশাহী ইবনে সিনা হাসপাতালে চাকরি করতেন বলে শুনেছি। তাঁকে রাজশাহী ইবনে সিনা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হাতের রগ কেটে যাওয়ায় তাঁর অবস্থা গুরুতর। ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে শুনেছি। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ই-মেইল: [email protected], [email protected]