BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিট'শাহজালালে আটকা ১৩ হাজার যাত্রী' মানবজমিনের শিরোনাম।

খবরে বলা হচ্ছে, হঠাৎ করেই বদলে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিরচেনা দৃশ্য। ৮২টি ফ্লাইট বাতিল হওয়ার পর কমে গেছে সৌদিগামী যাত্রী ও তাদের স্বজনদের জটলা। কারণ এতে আটকা পড়েছেন প্রায় ১৩ হাজারের বেশি যাত্রী।

তাই শাহজালালে সৌদি ফেরত যাত্রী-স্বজনদের আনাগোনা নেই। অথচ ক'দিন আগেও সৌদিগামী ও সৌদি ফেরত যাত্রী-স্বজনদের আনাগোনায় সরব থাকতো টার্মিনাল এলাকা। কিন্তু সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার পর একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে।

ঢাকা থেকে যাত্রীরা যেমন যেতে পারছেন না, ঠিক তেমনি কোনো যাত্রী আসতে পারছেন না। দুই দেশে আটকা পড়া যাত্রীদের অধিকাংশই ওমরাহ যাত্রী। আর আরেকটি বড় অংশ প্রবাসী বাংলাদেশি শ্রমিক।

সংশ্লিষ্টরা বলছেন, সৌদি আরবে হামলার ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের বড় শ্রমবাজার সৌদি আরব। প্রতিদিন শাহজালাল বিমানবন্দর থেকে সৌদির বিভিন্ন গন্তব্যে যে ক'টি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে তার সবক'টিই যাত্রীতে পরিপূর্ণ থাকে।

কিন্তু গত ক'দিনে একের পর এক ফ্লাইট বাতিলের কারণে সবকিছু ওলটপালট হয়ে গেছে। যাত্রীদের যাওয়া-আসায় ভাটা পড়েছে। এসব যাত্রী কবে যেতে পারবেন তার ঠিক নাই। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে অনেকেই চাকরি হারানোর শঙ্কায় পড়বেন।