BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, কিন্তু এর ফল উল্টো হতে পারে কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters
স্কুল বন্ধ, ইন্টারনেট আংশিকভাবে বন্ধ। শিপিং কন্টেইনার দিয়ে রাস্তা অবরুদ্ধ। আর শহরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এই চিত্র পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায়, যেখানে এখন জরুরি অবস্থা জারি রয়েছে। একইসঙ্গে তার দলের প্রাদেশিক সরকারও স্থগিত করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর সমর্থক এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যে চলমান এই দ্বন্দ্বে এটি আরেক দফা নাটকীয় উত্তেজনা বৃদ্ধি। যেটি নিয়ে কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে অস্থিতিশীলতা কমার পরিবর্তে বরং আরো বেড়ে যেতে পারে।
কেন্দ্রীয় সরকারের মতে, সংবিধানসম্মত এই পদক্ষেপটি নেওয়ার প্রয়োজন হয়েছিল প্রদেশের জনগণকে সন্ত্রাসবাদের হুমকি থেকে রক্ষা করতে।
কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাহ তারার গত রোববার সাংবাদিকদের বলেন, "খাইবার পাখতুনখোয়ায় (কেপিকে) পিটিআই এর সরকার সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করে চলছিল।"