BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ৫০ জনের বেশি বাংলাদেশির মৃত্যু'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটডেইলি টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— Job dreams to battlefields: Over 50 Bangladeshis killed fighting for Russia; অর্থাৎ স্বপ্নের চাকরি থেকে যুদ্ধক্ষেত্রে: রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ৫০ জনের বেশি বাংলাদেশির মৃত্যু।

এই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণদের নিয়ে যাওয়া হচ্ছে। পরে ফাঁদে ফেলে তাদের ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানো হয়েছে।

এর মধ্যে অনেকের মৃত্যুর খবর পাওয়া গেছে, অনেকে আহত হয়েছেন। অনেক পরিবার তাদের প্রিয়জন বেঁচে আছেন নাকি মারা গেছেন– তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

পুলিশের গোয়েন্দা সূত্রের ধারণা, গত চার বছরে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ৫০ জনের বেশি বাংলাদেশি নিহত হয়েছেন।

নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করা ব্যক্তিরা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা ৫০ থেকে ১০০ পর্যন্ত হতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ায় বেসামরিক কাজের কথা বলে নিয়ে যাওয়া ৩০ বাংলাদেশিকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।