BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাসহ একগুচ্ছ বার্তা নিয়ে দিল্লিতে ত্রিবেদী'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished ৪ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটপ্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাসহ একগুচ্ছ বার্তা নিয়ে দিল্লিতে ত্রিবেদী— মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখেই নয়াদিল্লি গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

দিল্লির একটি সূত্র পত্রিকাটিকে এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই সূত্রের ধারণা, এ বছরের নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে পারেন।

সূত্রের তথ্যমতে, সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা, গঙ্গা পানি বণ্টন চুক্তি, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ঢাকার বার্তা পৌঁছে দেওয়া-ই ত্রিবেদীর হঠাৎ দিল্লি গমনের উদ্দেশ্য।

গত সোমবার রাতে নয়াদিল্লি যান ত্রিবেদী। পরের দিন মঙ্গলবার স্থানীয় দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও ত্রিবেদীর বৈঠক হয়।

এ নিয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে ত্রিবেদীর বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিষয়টি আলোচনা হয়েছে।