BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিউ ইয়র্কে আ'লীগ

খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে নিউ ইয়র্কে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-পোস্টার লাগান। পরে সেগুলো আওয়ামী লীগের কে বা কারা ছিঁড়ে ফেলে। এ নিয়ে রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ইত্যাদি বাজারের সামনে এই ঘটনা ঘটে। তবে নিউ ইয়র্ক সিটির বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ৩৫ সদস্য নিয়ে তিনি নিউ ইয়র্কে আসছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর স্মরণীয় করে রাখতে নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ধরনের পোস্টার ও ব্যানার লাগিয়েছেন দলীয় নেতাকর্মীরা। তা ছাড়া গত এক মাস ধরে বিভিন্ন রকম প্রস্তুতি সভা করেছেন।