BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: জেদ্দায় অবহেলা, ঢাকায় নেই জবাবদিহি'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রPublished এক মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটটাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— Execution of two Bangladeshis: Officials' negligence, inaction left them to die; অর্থাৎ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: জেদ্দায় অবহেলা, ঢাকায় নেই জবাবদিহি।
এই খবরে বলা হয়েছে, গত সপ্তাহে সৌদি আরবে যে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের বাঁচাতে জেদ্দায় বাংলাদেশ মিশনের কোনো কর্মকর্তা সামান্য চেষ্টাও করেননি।
তাতে বিপদের সময় আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে প্রবাসী কূটনীতিকদের চরম অবহেলা ও নিষ্ক্রিয়তার চিত্রটি আবার স্পষ্ট হয়ে উঠেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, দুই নাগরিক যে কারাগারে আটক আছেন, তা মিশন কর্মকর্তারা জানতেন। তবে ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে তাদের চরম ব্যর্থতার কারণেই মূলত এত দ্রুত এই মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে।
সরকার বারবার বলছে, তারা রিয়াদের কাছ থেকে আইনি নথিপত্র চেয়েছে। তবে জেদ্দা বা রিয়াদের অবহেলাকারী কর্মকর্তাদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে কি না, কোনো তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—তা পরিষ্কার করেনি।
প্রশাসনে ঘন ঘন রদবদল, স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ— বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।