BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতসৌদি আরবে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, FAYEZ NURELDINE/AFP via Getty Images

সৌদি আরবে এক নারীসহ দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে সারাদেশে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দেশটিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষা কতটা আছে সেই প্রশ্নটি।

বাংলাদেশ থেকে গত দুই বছর যত নারী কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে গিয়েছেন তার বেশিরভাগই গিয়েছেন সৌদি আরবে। এরপরেই আছে জর্ডানের অবস্থান। তবে সৌদি আরবের তুলনায় জর্ডানে যাওয়া নারীর সংখ্যা এক তৃতীয়াংশেরও কম।

সরকারি হিসেবে, ২০২৪-এর জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এক লাখ ৭২ হাজারের বেশি নারী শ্রমিক বিদেশে গেছেন। এর মধ্যে সৌদি আরবেই গেছেন প্রায় এক লাখ ২০ হাজার।

আবার দেখা যাচ্ছে, চলতি বছরে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্য দেড় হাজারের বেশি নারী কর্মী দেশে ফিরে এসেছেন, যার মধ্যে সৌদি আরব থেকেই ফিরেছেন প্রায় এক হাজার।

ফিরে আসা নারী কর্মীদের নিয়ে কাজ করেন এমন সংস্থাগুলো বলছে, মূলত শারীরিক-মানসিক নিপীড়ন, ঠিকমতো বেতন না পাওয়া কিংবা একেবারেই না পাওয়া এবং যৌন নির্যাতনের শিকার হওয়াটাই অধিকাংশ নারী শ্রমিকের ফিরে আসার মূল কারণ।