BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'আগের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়ার সুপারিশ'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৬ মিনিট আগেপড়ার সময়: ৮ মিনিটআজ ঢাকার পত্রিকাগুলোর শিরোনামে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশি নিহত ও আহত হওয়া, ফ্লাইট বাতিল এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান কমে যাওয়ার খবর গুরুত্ব পেয়েছে। এ ছাড়া রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া 'অপ্রয়োজনীয়' প্রকল্প বাদ দেয়ার সুপারিশ ও দেশের রেকর্ড পরিমাণ বিদেশি ঋণের বিষয়টিও।

আজকের পত্রিকার খবর- আগের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেয়ার সুপারিশ। খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 'অপ্রয়োজনীয়' ও 'দুর্নীতির উদ্দেশ্যে' নেওয়া প্রকল্প বাদ দিয়ে জনগণের স্বার্থে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

একই সঙ্গে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করা এবং যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প, ডেঙ্গু পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব সাংবাদিকদের বলেন, 'জনগণের স্বার্থে যে প্রকল্পগুলো বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়ন করা এবং বিগত ফ্যাসিস্ট আমলে অপ্রয়োজনীয় ও দুর্নীতির জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো বাদ দিয়ে জনগণের স্বার্থে যেসব প্রকল্প নেওয়া প্রয়োজন, সেগুলো বাস্তবায়নের জন্য আমরা গুরুত্বারোপ করেছি। যোগ্যতা ও মেধার ভিত্তিতে পদোন্নতি এবং পদায়নের জন্য গুরুত্বারোপ করেছি।'