BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে ট্রাম্পকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, EPA/Shutterstock
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়তে থাকায় রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পরিকল্পনা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।
শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তিন লাখ টন ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছেন। এরপর আরও কয়েক দফায় ডিজেল সরবরাহ করবে রাশিয়া।
অথচ মাত্র কয়েক সপ্তাহ আগেই রাশিয়ার তেল ও গ্যাস আমদানিকারক দেশগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের অনুমোদন দিয়ে একটি আইনে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প।
এখন রাশিয়ার সঙ্গে ডিজেল আমদানির এ চুক্তির সমালোচনা করছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট - উভয় দলের কয়েকজন আইনপ্রণেতারা।
মি. ট্রাম্প জানিয়েছেন, প্রথম দফায় তিন লাখ টন ডিজেল সরবরাহের পর নভেম্বরে আরও পাঁচ লাখ টন ডিজেল দেবে রাশিয়া। এরপর আরও ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে।