BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'অস্ত্র হাতে 'মাদকসেবীদের' ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished ৫ মিনিট আগেপড়ার সময়: ৭ মিনিটটাইমস অফ বাংলাদেশের খবর - State Minister Ishraque chases 'drug users' with pistol অর্থাৎ অস্ত্র হাতে 'মাদকসেবীদের' ধাওয়া প্রতিমন্ত্রী ইশরাকের

পুরোনো ঢাকায় শনিবার মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ছয়জনকে আটক করার পর তাদের বিষয়টি জানানো হয়।

বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে ইশরাকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গেন্ডারিয়ায় রেললাইনের কাছে একটি গাড়ি থেকে নেমে এক হাতে মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করছেন তিনি।

একপর্যায়ে পিস্তলের স্লাইড টেনে গুলি ছোড়ার প্রস্তুতি নেওয়ার মতো ভঙ্গি করেন তিনি। এরপর দলটির দিকে পিস্তল তাক করে চিৎকার করে বলেন, 'এই, দাঁড়াও, দাঁড়াও।' এ সময় সাধারণ পোশাকে আগ্নেয়াস্ত্র হাতে আরেক ব্যক্তিকেও লোকজনকে ধাওয়া করতে দেখা যায়।

'অ্যাকশনে ইশরাক: মাদকের আস্তানা গুঁড়িয়ে, কারবারিদের পুলিশের হাতে তুলে দেওয়া' শিরোনামে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার পর কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রথম আলো পত্রিকার খবর - অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন