BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপত্রিকা: 'অপরাধে জড়ালে দলীয় পরিচয় দেখা হবে না'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনPublished এক মিনিট আগেপড়ার সময়: ৯ মিনিটঅপরাধে যুক্ত ব্যক্তির দলীয় পদ-পরিচয় না দেখে গ্রেপ্তারে পুলিশ সদরদপ্তর থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা, জাপানি ঋণ নিয়ে সরকারের উদ্বেগ, পাঁচ বছরে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে অন্তত ৩০০ বন্দির মৃত্যু - বুধবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রের শিরোনামে এসব খবর গুরুত্ব পেয়েছে।

'অপরাধে জড়ালে দলীয় পরিচয় দেখা হবে না' সমকালের শিরোনাম। খবরে বলা হয়েছে, মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে অপরাধ পর্যালোচনা সভা থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে অপরাধে যুক্ত ব্যক্তির দলীয় পদ-পরিচয় না দেখে গ্রেপ্তার করতে হবে।

সরকার দলের নেতাকর্মী বা দলীয় পরিচয়ে যারা চাঁদাবাজি, দখল ও অপরাধমূলক কাজে জড়াচ্ছে, তাদের গ্রেপ্তারে এখন থেকে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মতামত নিতে হবে না। অপরাধে সম্পৃক্ত হলেই গ্রেপ্তার করা হবে, দলীয় পদ বা পরিচয় দেখা হবে না।

গতকালের সভায় ডিআইজি, পুলিশ কমিশনার, ৬৪ জেলার এসপি পদমর্যাদার কর্মকর্তারা সশরীরে ও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির সভায় বক্তৃতা করেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. সায়েদুর রহমান।

সভায় জানানো হয়, জমি নিয়ে বিরোধ থাকলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা নেবে পুলিশ। এমন নির্দেশনা দিয়ে সোমবার সারাদেশে চিঠি পাঠানো হয়েছে।গতকাল সভায় উপস্থিত একাধিক সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে।