BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'নিজেরাই তো চলতি পাচ্ছিনে, কর দেবো কী করে?'কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের বাসিন্দা সখিনা বেগম। টানাটানির সরকারে একটু স্বচ্ছলতা ফেরানোর আশায় বছর দশেক আগে ছাগল পালনের সিদ্ধান্ত নেন তিনি।

ছাগল কেনার জন্য যে অর্থের প্রয়োজন, সেটি জোগাড় করতে না পারায় একপর্যায়ে ঋণ নিতে যোগাযোগ করেন ক্ষুদ্রঋণ প্রদানকারী বেসরকারি একটি প্রতিষ্ঠানের স্থানীয় কর্মীদের সঙ্গে।

"তারা বললো, ঋণ নিতি হলি আগে সদস্য হতি হবে এবং প্রতি সপ্তায় সঞ্চয়ের জন্য টাকা দিতি হবে," বলছিলেন মিজ বেগম।

তখন থেকেই প্রতিষ্ঠানটির কাছে সঞ্চয় হিসেবে নিয়মিতভাবে টাকা জমা রেখে আসছেন চল্লিশোর্ধ এই নারী।

"শুরু করছিলাম ১০ টাকা দিয়ে। এখন সপ্তায় ৫০ টাকা করে জমা দিই," বলেন মিজ বেগম।