BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনেতানিয়াহু কেন সংযুক্ত আরব আমিরাতে 'গোপন' সফর করলেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters/Getty Images
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ব্যক্তিগত বিমানে করে সংক্ষিপ্ত সফরে আবু ধাবি যান, সেখানে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে গণমাধ্যমের নজরের বাইরে বৈঠক করেন এবং পরে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিয়েই ইসরায়েলে ফিরে আসেন।
সফরটি সম্পন্ন হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর নেতানিয়াহুর কার্যালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করে।
এই বৈঠকটি প্রকাশ্যে ঘোষিত কর্মসূচির অংশ ছিল না। তবে সফরের খবর ফাঁস হওয়ার পর নেতানিয়াহুর কার্যালয় শুধু বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার বিষয়টিই নিশ্চিত করেনি, বরং জানিয়েছে যে বৈঠকে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক বিভিন্ন অভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
এই নিশ্চিতকরণ এমন এক সময়ে এলো, যখন নেতানিয়াহুর কার্যালয় অ্যাসোসিয়েটেড প্রেস এবং হারেৎজ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করে। ওই প্রতিবেদনে সফরটির আরেকটি উদ্দেশ্যের কথা বলা হয়েছিল।
সেটি ছিল এমন একটি বর্ণনার বিরুদ্ধে আমিরাতের পক্ষ থেকে অস্বীকৃতি আদায়ের চেষ্টা, যেখানে বলা হয় যে ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলার প্রায় দেড় সপ্তাহ আগে বিন জায়েদ হামাসের আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছিলেন নেতানিয়াহুকে।