BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিততারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, BNP
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গটি আবার সামনে এসেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি সাক্ষাতের পর।
নভেম্বরে তারেক রহমান ভারত যাচ্ছেন কি না এমন 'গুঞ্জন' সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, তারা (তিনি ও ভারতীয় হাইকমিশনার) আলোচনা করেছেন এবং নিকট ভবিষ্যতে হয়তো 'পজিটিভি আউটকাম (ইতিবাচক ফল)' আসতে পারে।
ভারতীয় হাইকশিনারও বলেছেন সবকিছু ইতিবাচক ও যথাসময়ে এই সফর হবে। তিনি এটাও বলেছেন, দুই প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়েই এটি অনুষ্ঠিত হবে।
তবে কূটনৈতিক পরিভাষায় বিষয়টিকে 'সম্ভাব্য সফর' বলা হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান ইস্যুগুলো নিয়ে পররাষ্ট্র দফতর প্রস্তুতিমূলক কাজ শুরুর ধারণা পাওয়া যাচ্ছে।
সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলছেন, এই সফরে বাংলাদেশ কোনো ইস্যুগুলোকে গুরুত্ব দেবে সেগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের অনেক আগে থেকেই দেশের অবস্থান ঠিক করে প্রস্তুতি চূড়ান্ত করতে হবে। তার ধারণা, সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন সেই কাজটিই করছেন।