মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬Loginবন্ধুদের লেখাকার্যক্রমফিচারখেলাক্যারিয়ারমনোবন্ধুফটো ফিচারবন্ধুসভা সম্পর্কে খেলারংপুর বন্ধুসভা নারী ফুটবলের উৎসবে মুখর রংপুরলেখা: কামরুল ইসলামপ্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৬ প্রথম আলো

২৬ সেপ্টেম্বর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের রংপুর পর্বের উদ্বোধন করা হয়। এদিন মাঠে গড়ায় দুটি ম্যাচ। দুই ম্যাচই নির্ধারিত ৭০ মিনিটে ১–১ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। প্রথম ম্যাচে পঞ্চগড়ের টু স্টার ফুটবল একাডেমি ৫–৪ গোলে রংপুরের সদ্যপুষ্করিণী এসসিকে হারায়। দ্বিতীয় ম্যাচে পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪–১ গোলে নীলফামারীর ওহাব ফুটবল একাডেমিকে হারিয়ে আঞ্চলিক ফাইনালে ওঠে।

এরপর বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হয় আঞ্চলিক ফাইনাল। মুখোমুখি হয় রাঙ্গাটুঙ্গী ও টুকু ফুটবল একাডেমি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ঠাকুরগাঁওয়ের দলটি। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন কাকলী আক্তার। ১৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

এই জয়ের মধ্য দিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম দল হলো রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি। টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে।

দুই দিন ধরে নারী ফুটবলারদের পদচারণে মুখর ছিল শহীদ আবু সাঈদ স্টেডিয়াম। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কিশোরী ফুটবলারদের জন্য এমন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ ছিল বিশেষ অভিজ্ঞতার। রাঙ্গাটুঙ্গীর হয়ে খেলা সানজিদা আক্তারও এ আয়োজনের প্রশংসা করে বলেন, ‘এতে গ্রামের মেয়েরা আরও অনুপ্রাণিত হবে।’

রংপুর অঞ্চলের এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিল রংপুর বন্ধুসভা। টুর্নামেন্টের দুই দিনই বন্ধুসভার স্বেচ্ছাসেবকেরা মাঠ ব্যবস্থাপনা, অতিথি ও খেলোয়াড়দের সমন্বয়, শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন সাংগঠনিক কাজে সহযোগিতা করেন।