প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৩

ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির ছয় দলের প্রধান কোচ চূড়ান্ত হয়েছে। দেশি কোচদের মধ্য থেকেই ছয় ফ্র্যাঞ্চাইজি তাদের কোচ বেছে নিয়েছে।

রোববার টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার ড্রাফট অনুষ্ঠিত হয়। আজ হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট। সেখানেই নির্ধারিত হয়েছে দলগুলোর প্রধান কোচ।

ম্যানেজমেন্ট ড্রাফটে প্রথম কোচ বাছাইয়ের সুযোগ পায় ব্লু-স্টার। তারা প্রধান কোচ হিসেবে নিয়েছে সোহেল ইসলামকে। এরপর একমি গ্রুপ রাজিন সালেহ, সিটিজেন গ্রুপ মিজানুর রহমান বাবুল, ফরচুন গ্রুপ মোহাম্মদ সালাউদ্দিন, সেভেন রিংস সিমেন্ট তালহা জুবায়ের এবং ওয়ালটন গ্রুপ আব্দুর রাজ্জাককে কোচ হিসেবে দলে ভেড়ায়।

এছাড়া দলগুলোর সহকারী কোচও চূড়ান্ত হয়েছে ম্যানেজমেন্ট ড্রাফট থেকে। ব্লু-স্টারে সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল, ওয়ালটনে তুষার ইমরান, সিটিজেনসে নাজমুল হোসেন, একমি গ্রুপে তারেক আজিজ খান, ফরচুনে মোহাম্মদ আশরাফুল ও হান্নান সরকারকে সেভেন রিংস সিমেন্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে

এছাড়া সহকারী কোচের পৃথক ড্রাফটে হুমায়ুন কবির শাহীন সেভেন রিংস সিমেন্টে, ফয়সাল হোসেন ডিকেন্স একমিতে, ডলার মাহমুদ ওয়ালটনে, আব্দুল করিম জুয়েল ফরচুনে, মোহাম্মদ সেলিম সিটিজেনস ব্যাংকে এবং আশিকুর রহমান ব্লু-স্টারে নাম লিখিয়েছেন।