নড়াইলের নড়াগাতিতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আহত হাসান শেখের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাসান শেখ কলাবাড়িয়া (কান্দিরপাড়া) গ্রামের তারা মিয়ার ছেলে।
এর আগে বুধবার সকালে কলাবাড়িয়া (কান্দিরপাড়া) গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হন। আহতদের কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের নড়াগাতিতে থানার কলাবাড়িয়া (কান্দিপাড়া) গ্রামের এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে বুধবার সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলি ও হামলায় উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের মধ্যে পাঁচ জনের শরীরের বিভিন্ন স্থানে শর্টগানের গুলি লাগে। এতে তারা আহত হন।
গুলিবিদ্ধরা হলেন- কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার (৫০), রাসেল শেখ (৩০), মতিউর রহমান (৪৫), মুক্তি শেখ (৪০) ও হাসান শেখ (৫০)। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
নড়াগাতী থানার ওসি হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ই-মেইল: [email protected], [email protected]