BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতদুই দিনে সাতজনকে হত্যা, মণিপুরে কুকি ও নাগা গোষ্ঠীর মধ্যে সহিংসতা বাড়ছে কেন?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, RC Mangangcha
মণিপুরে ২১শে সেপ্টেম্বর ১৭ বছর বয়সী এনকে উইফেনবো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে তামেই শহরের দিকে যাচ্ছিলেন।
কিন্তু পথে কিছু সশস্ত্র হামলাকারী তাকে গুলি করে হত্যা করে। একাদশ শ্রেণির ছাত্র উইফেনবো মণিপুরের তামেংলং জেলার আপার এনকৌ গ্রামের বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় তার বাবা মাহিনলাকবোউ ভেঙে পড়েছেন। তিনি বিবিসিকে বলেন, "আমার নির্দোষ ছেলেকে এত নৃশংসভাবে হত্যা করা হলো, তার অপরাধটা কী ছিল?"
লিয়াংমাই নাগা সম্প্রদায়ভুক্ত উইফেনবোর ওপর এই হামলা সকাল আনুমানিক সাড়ে দশটার সময়ে হয়েছিল।
ঘটনার মাত্র এক সপ্তাহ আগে, ১৫ই সেপ্টেম্বর তামেংলং জেলার লেইসাংফাই গ্রামে সন্দেহভাজন কট্টরপন্থীরা মাঠে কর্মরত দুই নারীকে হত্যা করেছিল।