প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান ও নৈপুণ্য প্রদর্শনকারী সহকর্মীদের সম্মাননা জানিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের অভ্যন্তরে শিক্ষা ও পেশাগত দক্ষতার মানকে আরও শক্তিশালী করতে বিশেষ অবদানের জন্য ‘লার্নিং লুমিনারিজ প্রোগ্রাম ২০২৫’-এর ৬৮ সহকর্মীকে স্বীকৃতি দিয়েছে ব্যাংকটি। ব্র্যাক ব্যাংক গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে প্রশিক্ষক হিসেবে অবদানের জন্য ৩০ জন ‘লার্নিং আর্কিটেক্ট’, বিআইবিএম ফাউন্ডেশন প্রোগ্রামে প্রথম স্থান অর্জনের জন্য ৩৪ জন ‘লার্নিং চ্যাম্পিয়ন’ এবং নিজ বিভাগে লার্নিং উদ্যোগ সমন্বয়ে অবদানের জন্য চারজন ‘লার্নিং এনাবলার’ অন্তর্ভুক্ত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের এমডি অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি নির্ভর করে সেই প্রতিষ্ঠানের কর্মীরা কতখানি দক্ষতার সঙ্গে শিক্ষা গ্রহণ করছেন, একে অন্যের সঙ্গে ‘নলেজ’ শেয়ার করছেন এবং একে অপরের বিকাশে কতটুকু ভূমিকা রাখছেন– তার ওপর।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ, ডিএমডি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিএমডি অ্যান্ড হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ই-মেইল: [email protected], [email protected]