চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। এ নিয়ে এই মামলায় ৫১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ হয়। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

মামলার আসামিদের মধ্যে জাবেদ ছাড়াও আছেন তাঁর স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী ও রোকসানা জামান চৌধুরী। সাবেক পরিচালকদের মধ্যে আরও আছেন, বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী প্রমুখ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব ভিশন ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়। পরে জাবেদ তাঁর কর্মচারীদের দিয়ে সেই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পত্তি কিনে নেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ আত্মসাতের ঘটনা ঘটে। ২০২৫ সালের ২৪ জুলাই ৩১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

ই-মেইল: [email protected], [email protected]