BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতটঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে চড় মারা ব্যক্তিকে গ্রেফতার করতে চায় পুলিশকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, collected

বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে টঙ্গীর একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর শিশুকে 'চুমু' দেওয়ার অভিযোগে এক শিক্ষককে ওই শিশুর বাবার চড় দেওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা চলছে।

শিশুটির বাবার অভিযোগ, শিশুটি শিক্ষক তার সন্তানকে যৌন হয়রানি করেছেন এবং এ বিষয়ে বাবা-মাকে জানালে তাকে হত্যার হুমকিও দিয়েছেন।

চড় মারার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে অনেকেই ওই অভিভাবকের প্রতি সমর্থন প্রকাশ করছেন এবং ওই শিক্ষকের বিচার দাবি করছেন।

বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় শিশুদের যৌন হয়রানির যেসব অভিযোগ ওঠে, সেকথা উল্লেখ করে ফেসবুকে সমালোচনাও করছেন অনেকে এবং আলেম সমাজকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষকদের একাংশসহ আরেকটি পক্ষ ওই শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে তাকে মারধরের বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন।