BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতজেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্পকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বিরোধ আরও গভীর হওয়ার প্রেক্ষাপটে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার দুই দিন আগেই আটকে দিয়েছেন।
মার্কিন কংগ্রেস নিষেধাজ্ঞাগুলো পাস করেছিল এবং সেপ্টেম্বরে ট্রাম্প তাতে স্বাক্ষর করে আইন হিসেবে কার্যকর করেছিলেন।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার রাতে একটি নির্বাহী আদেশ জারি করে বলেন যে, কয়েকটি নিষেধাজ্ঞা স্থগিত করা যুক্তরাষ্ট্রের "জাতীয় স্বার্থে" প্রয়োজন।
তার এই সিদ্ধান্ত মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাগুলোকে "সম্পূর্ণ উপেক্ষা" করার সিদ্ধান্ত নেওয়ায় তা দুর্ভাগ্যজনক।