পাঠচক্রের আলোচ্য ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘কপালকুণ্ডলা’। আলোচনায় উপন্যাসের কাহিনি, চরিত্র, প্রেম, মানবিক টানাপোড়েন, সামাজিক বাস্তবতা এবং বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক নির্মাণশৈলী নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন। বই পড়ার অভ্যাসকে আরও বিস্তৃত করা এবং সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে নিয়মিত আলোচনা করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

গোপালগঞ্জ ও গোবিপ্রবি বন্ধুসভার যৌথ পাঠচক্র ও সাংগঠনিক বৈঠক।সাংগঠনিক বৈঠকে বন্ধুসভার আগামী দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুরা। সভায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ট্যুর এবং বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের বিষয়ে পরিকল্পনা করা হয়।

আয়োজকেরা বলেন, পাঠচক্রের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে বই পড়া ও সাহিত্যচর্চার আগ্রহ তৈরি করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা আরও জোরদার করতে চান তাঁরা। ভবিষ্যতেও গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয় বন্ধুসভার যৌথ উদ্যোগে পাঠচক্রসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাধারণ সম্পাদক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা