বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬Loginগল্পকবিতাকমিকসসাক্ষাৎকারখেলাফিচারবিনোদনজীবনযাপনচিঠিপত্রআরও আরওকিআ ১৩ আমার প্রিয় ম্যাগাজিনপ্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ০০ কিশোর আলো ফেব্রুয়ারি ২০২৫ সংখ্যার প্রচ্ছদপ্রচ্ছদ: এস এম রাকিবপ্রিয় কিআ
শুভ জন্মদিন। আমি তোমার নতুন পাঠক নই। ২০১৯ সাল থেকে তোমার সঙ্গে আমার পরিচয়। আপুর কাছ থেকে বই পড়ার অভ্যাস। হঠাৎ একদিন সেলফে দেখি একটি রঙিন ম্যাগাজিন। খুলে দেখি কমিকস, গল্প, চিঠি, আমরা সবাই রাজা—এগুলো। দেখে আমি খুশিতে কী বলব জানি না। এখন প্রতি মাসের ৫ তারিখ সকাল ৭টা বাজে অপেক্ষা করি কিআর জন্য।
আমার পাখি খুব পছন্দ। জানো, একদিন রাস্তায় একা খেলছিলাম। হঠাৎ কোত্থেকে যেন একটা সাদা কবুতর এল। বেড়ার ওপর বসে ছিল। একটা ভাইয়া বলল, ‘ওটা তোমার?’
আমি কিছু বললাম না। ভাইয়া আস্তে আস্তে খপ করে ধরে ফেলল কবুতরটাকে। আমার হাতে দিল। হঠাৎ কবুতরটা দিল এক উড়াল। আমি বললাম, ‘এই কবুতর, কই যাস?’
লিখতে লিখতে চিঠিটা বড় হয়ে গেল না? শেষে বলব: কিআ, শুভ জন্মদিন!
তৃতীয় শ্রেণি, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।