প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:১৩
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার সাপমারা এলাকায় মালবাহী চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে চালক চন্দন দত্ত (৫৫) নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গাড়িটি মালামাল নিয়ে আলুটিলা পার হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপমারা নামার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের গভীর খাদে পড়ে যায়। এ সময় চালক গাড়ি থেকে নেমে গেলে গাড়িটি তার শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও মাটিরাঙা থানা পুলিশ যৌথভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
নিহত চালক চন্দন দত্ত খাগড়াছড়ি শহরের বাজার এলাকার দক্ষিণমাথার বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক।
খাগড়াছড়ি জেলা পুলিশের ডিআইআইও নাজমুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।