BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতক্যান্সার, অকাল মেনোপজ ও কয়েক দশকের লড়াই: যেভাবে হিমায়িত ডিম্বাশয় টিস্যু থেকে জন্ম নিল এক সুস্থ শিশুকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Sara Matthews

বয়স যখন ১৭, তখন হজকিন লিম্ফোমা নামে বিরল রক্তের ক্যান্সার শনাক্ত হয় ক্যাসান্ড্রা বেকনের। প্রাথমিক কেমোথেরাপির একটি কোর্সই তাকে রোগমুক্তির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল ওই সময়।

কিন্তু এক বছর পর ক্যান্সারটি আবার ফিরে আসে এবং এবার আরও মারাত্মকভাবে। ডাক্তাররা বেকনকে জানান যে তাকে অবিলম্বে উচ্চ মাত্রার কেমোথেরাপি শুরু করতে হবে।

"যখন তুমি ড্রাইভিং শিখছো এবং একই সঙ্গে এ-লেভেল (স্কুলের চূড়ান্ত পরীক্ষা)- এর মাঝখানে আছো, তখন ওই বয়সে এই পরিস্থিতির মধ্যে দিয়ে কেউই যেতে চায় না। এটা বেশ কঠিন ছিল," বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি অনুষ্ঠান ‘নিউজআওয়ার’-কে বলেন তিনি।

কিশোরী হওয়া সত্ত্বেও বেকন ওই সময়ই চিকিৎসার দীর্ঘমেয়াদী প্রভাব এবং কীভাবে তিনি তার প্রজনন ক্ষমতা রক্ষা করতে পারেন, তা নিয়ে ভাবতে শুরু করেছিলেন।

ডিম্বাণু হিমায়িত করার জন্য প্রয়োজনীয় মাসিক ঋতুচক্রের জন্য অপেক্ষা করার সময় না থাকায়, বেকন সেই সময়ে একটি বিকল্প ও পরীক্ষামূলক পদ্ধতির জন্য জোর দেন; আর সেটি ছিল ডিম্বাশয়ের টিস্যু প্রতিস্থাপন।