BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরসে ভরপুর আখের নাম 'ব্ল্যাক রুবি', এর বৈশিষ্ট্য কীকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Anisur Rahman
বাংলাদেশে আখের একটি জাতকে চলতি বছরেই 'ব্ল্যাক রুবি' নামে অনুমোদন দিয়ে বাণিজ্যিক চাষাবাদের জন্য অবমুক্ত করেছে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট বা বিএসআরআই। এটি দেশের কোনো কোনো এলাকায় ফিলিপাইন জাতের 'ব্ল্যাক সুগারকেইন' নামেও পরিচিত।
বিএসআরআই-এর প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আনিছুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, পুষ্টিতে সমৃদ্ধ, চিবোতে আরাম ও প্রাকৃতিক চিনির মাত্রা তুলনামূলক কম থাকা এই আখের জাতটিকে বহু বছরের গবেষণার পর চলতি বছরের মার্চে অবমুক্ত করেছেন তারা।
যদিও সরকারিভাবে রিলিজ দেওয়ার আগেই গত কয়েকবছর ধরে দেশের বিভিন্ন এলাকায় উৎপাদন হতে দেখা যাচ্ছে এবং আখের এই জাতটি চাষের জন্য কৃষকদের মধ্যে আগ্রহও বাড়ছে।
বাংলাদেশের কৃষি তথ্য সার্ভিস বলছে, আখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল এবং এটি দণ্ডাকৃতির ডাল পালাহীন একবর্ষ বা বহুবর্ষজীবী উদ্ভিদ।
দেশের প্রতিটি জেলাতেই কিছু না কিছু আখের চাষ হয়, তবে জলবায়ুর প্রভাব অনুযায়ী দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো আখ চাষের জন্য উপযোগী।