BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতকেন কিছু মানুষ বিশ্বাস করেন কৃত্রিম বুদ্ধিমত্তাই খ্রিস্টবিরোধী, যা মানুষকে শয়তানের উপাসনায় প্ররোচিত করছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Fotograzia via Getty Images

এটা মানবজাতির সামনে আসন্ন হুমকি নিয়ে সতর্ক করা প্রযুক্তি খাতের অভ্যন্তরীণ আরেকজন বড় ব্যক্তির কথা নয়। এই মন্তব্য করেছিলেন আটলান্টাভিত্তিক অত্যন্ত প্রভাবশালী পাদরি ফিলিপ অ্যান্থনি মিশেল।

আর এখন, মিশেলের সেই ভবিষ্যদ্বাণীর এক বছরেরও বেশি সময় পরে টিকটক, পডকাস্ট থেকে শুরু করে প্রকাশনা জগৎ পর্যন্ত বিভিন্ন প্ল্যাটফর্মে আরও অনেক প্রভাবশালী খ্রিস্টানও আলোচনা করছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা পৃথিবী ধ্বংসের অনুঘটক হতে পারে কি না।

"এআই কি শেষযুগের ঘটনার অংশ হতে পারে?" প্রশ্ন করেন মেগাচার্চের পাদরি গ্রেগ লৌরি।

এদিকে পাদরি মাইক সাইনোরেল্লি একটি পডকাস্টের শ্রোতাদের সতর্ক করে বলেন, "খ্রিস্টবিরোধিতাকে প্রতিষ্ঠার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এটি।"

এই সব পাদরিই স্বীকার করেন যে এআই ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে। তবে তারা একইসঙ্গে সতর্ক করেন, খ্রিস্টবিরোধী, অর্থাৎ শয়তানের প্রতিনিধি, এটিকে ব্যবহার করে মানুষকে ঈশ্বরের পরিবর্তে তার উপাসনায় প্ররোচিত করতে পারে।