প্রথম আলো বন্ধুসভার ২৮তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া বন্ধুসভা আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো. ওবাইদুর রহমান। ১১ নভেম্বর বিকেলে প্রথম আলোর কুষ্টিয়া আঞ্চলিক অফিসে এটি অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. আশরাফ আলী। তিনি বলেন, ‘আমি ২০০৬ সালে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় থেকে প্রথম আলো পত্রিকা পড়ি। পত্রিকার প্রতিটা পাতা গুনে গুনে পড়ার অভ্যাস এখনো আছে। সমাজের সব মানুষের চিন্তা করে প্রথম আলো খবর প্রকাশ করে থাকে। প্রথম আলোর সহযোগী সংগঠন বন্ধুসভা তারই একটি অংশ। যে সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন ভালো কাজ করে যাচ্ছে।’

কবি ও আবৃত্তিকার তুলিকা বিশ্বাস বলেন, ‘প্রথম আলো প্রথম যখন প্রকাশিত হয়, তখন আমি কলেজে পড়ি। তখন থেকে প্রথম আলো পড়ি এবং বন্ধুসভার কার্যক্রম সম্পর্কে জানি। আমাদের সময় প্রথম আলো পত্রিকা বিনোদনের একটি অংশ ছিল।’

স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন। কথার ফাঁকে ফাঁকে কবিতা আবৃত্তি করেন কবি ও আবৃত্তিকার তুলিকা বিশ্বাস এবং কুষ্টিয়া বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক তিলোত্তমা বিশ্বাস।

বন্ধুসভার জন্মদিনের শুভেচ্ছা জানান যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, দপ্তর সম্পাদক রাসেল প্রামাণিক, কার্যনির্বাহী সদস্য রিমন হোসেন, বন্ধু মারিয়া খাতুন ও রায়ানা তাবাসসুম।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গেয়ে শোনান বন্ধু তাসমিয়া লিথি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেছাকে নিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুলের লেখা চিঠি পড়ে শোনান বন্ধু জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক ইমাম মেহেদী।