সেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ , বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার, ডিবিতে হস্তান্তরমঙ্গলবার সকালে ঢাকার বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি (সাবেক র‍্যাব)। গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগত। রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সাইয়েদা আক্তার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি (সাবেক র‍্যাব)।

মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকার বারিধারা থেকে মি. খোকনকে গ্রেফতার করে এসআরবি-১।

এসআরবির মিডিয়া বিভাগের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এরই মধ্যে মি. খোকনকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মি. চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়েছে।