BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলোকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Federico Veronesi

একটি মা হাতি একটি মৃত শাবককে বহন করে চলেছে- এই আবেগঘন দৃশ্য ইতালীয় ফটোগ্রাফার ফেদেরিকো ভেরোনেসিকে ২০২৬ সালের 'ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার' খেতাব এনে দিয়েছে।

নামিবিয়ার হুয়াব নদী উপত্যকায় হাতির গতিবিধি অনুসরণ করার সময়, ভেরোনেসি একটি শুকনো নদীখাতের বালির উপর কিছু একটা টেনে নিয়ে যাওয়ার এক অস্বাভাবিক চিহ্ন দেখতে পান।

পদচিহ্ন অনুসরণ করে তিনি একটি মাদী হাতির দেখা পান, যেটি একটি মৃত শাবক বহন করছিল, যেটির পা তার দাঁত ও শুঁড়ের মাঝে আটকে ছিল।

প্রথমে ভেরোনেসি ভেবেছিলেন হাতিটিই বাচ্চাটির মা। কিন্তু এলাকায় কর্মরত একটি হাতি গবেষণা প্রকল্পের সঙ্গে তার তোলা ছবিগুলো ভাগ করে নেওয়ার পর তিনি জানতে পারেন যে, বিষয়টি নিশ্চিত নয়।

গবেষকরা হাতিটিকে একটি মাদী হাতি হিসেবে শনাক্ত করেছেন, যেটি কয়েক বছর আগে তার একটি শাবক হারিয়েছিল এবং তারা বলেছেন যে সে আগেও অন্য মাদী হাতির মৃত শাবক তুলে নিয়েছিল।