BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতপোপ লিও ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে পাঁচটি প্রশ্নের উত্তরকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, EPA

পোপ চতুর্দশ লিও-র ডান ফুসফুসের নিম্নাংশ অপসারণের জন্য অস্ত্রোপচারের পর তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে।

মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে ৯০ মিনিটের একটি অস্ত্রোপচার হয়েছে ৭১ বছর বয়সী পোপের।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুতে পোপের ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা নিশ্চিত হয়েছে।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, অপারেশনটি সফল হয়েছে এবং স্বল্প সময়ের পর্যবেক্ষণের পর পোপ তার কক্ষে ফিরে গেছেন।

আপনার মনে প্রশ্ন আসতে পারেন, ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা কী? পোপের অস্ত্রোপচার কতটা গুরুতর ছিল এবং তার সুস্থ হতে কত সময় লাগবে?