BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, BBC/Getty Images
ইসরায়েলে ভোট শুরুর আগের জরিপ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক জোট, যেটিতে তার নিজের দল লিকুদ, কট্টর ডানপন্থী এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলো রয়েছে আজকের অর্থাৎ ২৭শে অক্টোবরের সাধারণ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা অর্জনে বাধার মুখে পড়তে পারে।
আর এর একটি প্রধান কারণ হলেন গাদি আইজেনকোট - ইসরায়েলের সাবেক এই সেনাপ্রধান এমন একজন ব্যক্তির সামনে এক অপ্রত্যাশিত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, যিনি গত তিন দশকের বেশিরভাগ সময় ধরে ইসরায়েলকে নেতৃত্ব দিয়ে আসছেন।
রাজনৈতিকভাবে আইজেনকোট তুলনামূলক নতুন একজন ব্যক্তি। তিনি ২০২২ সালে ন্যাশনাল ইউনিটি পার্টির হয়ে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) সদস্য হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন।
পরবর্তীতে তিনি আদর্শগত মতপার্থক্যের কারণে দলটি ত্যাগ করেন।
গত বছর বিরোধী দলের প্রধান নেতাদের থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মধ্যপন্থী দল ‘ইয়াশার’ (যার অর্থ ‘সোজা’ বা ‘সৎ’) গঠন করার পর থেকে আইজেনকোট নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছেন।