BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতনাটোরে ছাত্রদল নেতা হত্যা, ছেলে রিমান্ডে যাওয়ার পর কী বলছেন বিএনপি'র এমপিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, https://www.facebook.com/shakil.islam.58910

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নাটোরে ছাত্রদলের একজন নেতাকে হত্যার ঘটনায় স্থানীয়দের ক্ষোভ ও অসন্তোষের মুখে পড়েছেন সরকার দলীয় এমপি আব্দুল আজিজ। একইসঙ্গে আলোচনায় উঠে আসছে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও নিয়ন্ত্রণহীন মাদক বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ।

এ ঘটনায় মি. আজিজের ছেলেকে আটকের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পাশাপাশি গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আজ বুধবার প্রত্যাহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাটিকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এক প্রবাসীর একটি শপিংমলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওই প্রবাসী এমপির ছেলের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

মঙ্গলবার রাতে এর আগে নিহত শাকিল ইসলামের জানাজায় এমপি আব্দুল আজিজের বক্তব্যকে কেন্দ্র করেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

আব্দুল আজিজ অবশ্য বিবিসি বাংলাকে বলেছেন, যিনি খুন হয়েছেন, তিনি তারই সার্বক্ষণিক কর্মী ছিলেন। তার দাবি, দলের ভেতর ও বাইরের একটি চক্র তাকে বিপদে ফেলতে ঘটনা ঘটিয়ে তার ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।