BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইরান যুদ্ধে ফ্রন্টলাইনের পেছনে ইউরোপের কোন ঘাঁটিগুলো ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

সাম্প্রতিক যুদ্ধে ইরানের ওপর হামলার জন্য মার্কিন বোমারু বিমানগুলোকে আতিথ্য দেওয়া ব্রিটিশ ঘাঁটি ফেয়ারফোর্ডকে ঘিরে কয়েকদিন আগের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা আবারও এই যুদ্ধে ইউরোপীয় বিমানঘাঁটিগুলোর ভূমিকার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।

ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ বলছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তারা একজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেফতার করেছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছিলেন, ইরান জড়িত থাকার "জোরালো প্রমাণ" রয়েছে।

ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক যানবাহনের খবর পাওয়ার পর ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচজন ব্রিটিশ নাগরিককে ২৭শে সেপ্টেম্বর সকালে গ্রেফতার করা হয়। বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ এবং 'সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি' নেওয়ার সন্দেহে গ্রেফতার করা হয় তাদের।

পুলিশ জানিয়েছে, যানবাহনগুলোতে কিছু পেট্রল পাওয়া গেছে, তবে কোনো বিস্ফোরক ডিভাইস পাওয়া যায়নি। আরও জানা গেছে, গ্রেফতার হওয়ার আগে ওই ব্যক্তিদের একজন পুলিশের জরুরি নম্বরে ফোন করেছিলেন।

ফেয়ারফোর্ড ঘাঁটির গুরুত্ব হলো, সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই এটি ইরানের ভূখণ্ডে সরাসরি মার্কিন অভিযানে ব্যবহৃত একটি ঘাঁটিতে পরিণত হয়েছিল।