BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতফ্লাইদুবাই ঘটনার পর কেন অনেকে আবার স্মরণ করছেন নীরজা ভানোতকেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, @IsraelMFA and akhil bhanot
ইসরায়েলগামী 'ফ্লাইদুবাই'য়ের একটি বিমানকে বিধ্বস্ত হওয়া থেকে রক্ষা করে সারা বিশ্বের প্রশংসা কুড়োচ্ছেন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুক্রবার টেলিফোনে কথাও বলেছেন তিনি।
মি. মোদী তার সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।
ক্যাপ্টেন স্মিত মাচ্ছার প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে বিমানের ভেতরের ঘটনা সম্বন্ধে জানিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পেলেও বুঝতে পারছিলেন বিমানের ভেতরের পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।
তিনি বলেছেন, "আমি নিজের জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছিলাম, কিন্তু আমি জানতাম যে আমি ওই লোকগুলোকে মরতে দিতে পারি না।"
"আমার মনে হয়েছিল যে আমি যদি উঠে কোনো পদক্ষেপ না নিই, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।"