BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্পকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images
যুদ্ধ অবসানের লক্ষ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে মার্কিন সরকার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও আটক সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে দেশটির গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন যে, তাদের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
"অ্যাক্সিওস কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও তাদের জব্দকৃত সম্পদ ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এটা সত্য নয়। আমি তাদেরকে কোনো প্রস্তাব দিইনি," ট্রুথ সোশ্যালে লিখেছেন ট্রাম্প।
অ্যাক্সিওসের প্রতিবেদনকে 'ভুয়া' আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, "অন্যান্য অনেক প্রতিবেদনের মতো অ্যাক্সিওসের প্রতিবেদনটিও একটি প্রতারণা, যা মূলত ট্রাম্পবিরোধী মানসিকতাকে তৃপ্ত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।"
এর আগে, মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানতে ডোনাল্ড ট্রাম্প জোর প্রচেষ্টা চালাচ্ছেন।