BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতআফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি কেন তার সাম্রাজ্যের একটি অংশ বিক্রি করতে চান?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, BBC / Getty Images

আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি অ্যালিকো ড্যাঙ্গোটে এ মাসে তার তেল শোধনাগার কোম্পানিকে নাইজেরিয়ার শেয়ারবাজারে তালিকাভুক্ত করে মহাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শেয়ার বিক্রি কার্যক্রম শুরু করেছেন।

নাইজেরীয় এই বিলিয়নিয়ার তালিকাভুক্তিটিকে 'পিপলস আইপিও' বা 'জনগণের প্রাথমিক শেয়ার ইস্যু' হিসেবে আখ্যা দিয়েছেন।

এই শব্দগুলোর মাধ্যমে বিক্রয়টিকে এমন একটি সুযোগ হিসেবে তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে নাগরিকরা এমন একটি ব্যবসার অংশীদার হতে পারবেন, যেটিকে অনেক নাইজেরীয় ইতোমধ্যেই জাতীয় সম্পদ হিসেবে দেখেন।

রয়টার্স জানিয়েছে, বিক্রির জন্য রাখা ৪.১ বিলিয়ন (৪১০ কোটি) শেয়ারের সবগুলো বিক্রি হলে কোম্পানিটি ২.১৫ ট্রিলিয়ন নাইজেরিয়ান নাইরা (১.৬ বিলিয়ন ডলার) সংগ্রহ করবে। এই অর্থ তাদের শোধনাগার সম্প্রসারণে ব্যবহার করা হবে, যা ইতোমধ্যেই প্রতিদিন প্রায় সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করতে পারে।

শেয়ার বিক্রির প্রথম দিনেই ব্যাপক চাহিদার কারণে বিনিয়োগ অ্যাপগুলো অচল হয়ে পড়ে।