বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন জামায়াতের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। ছবি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সরাসরি নারী প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। তিনি বলেন, এ বিষয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। বিষয়টি মোটামুটি চূড়ান্ত।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই অভ্যুত্থান ও নারী অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী।
মারদিয়া মমতাজ বলেন, ‘গত নির্বাচনেও আমাদের দলের নারীদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা সরাসরি নির্বাচন করতে চান কি না। ৭০ শতাংশ নারী না উত্তর দিয়েছিলেন। তারা বলেছিলেন, আমি যে নির্বাচন করব, আমি আমার নিরাপত্তা পাব কি না।’
তিনি বলেন, ‘নারীদের আজ রাস্তায় নামার অবস্থা নেই। আমি দলের বিরুদ্ধে বললে পদ পাব না, বরাদ্দ পাব না।’
ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার প্রসঙ্গে মারদিয়া মমতাজ বলেন, ‘আমি যখন ঢাকা-৮ আসনে দাঁড়াব, তখন আমার অবস্থা ওসমান হাদীর মতো হবে? তখন মনে হয় দাঁড়াব না।’