BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, স্থানীয় সরকার নির্বাচন 'জানুয়ারির দিকে' করার পরিকল্পনা নির্বাচন কমিশনেরবাংলাদেশে জানুয়ারির দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে, হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়া তিনটি সংবাদমাধ্যমের প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহাল করতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন বিচারক। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

বাংলাদেশের রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার দুপুরে পল্টন জিরো পয়েন্টে তিনি এই কথা বলেন।

মি. সালাম বলেন, “ফুটপাতের বাঁ পাশে অর্থাৎ পূর্ব পাশে রমনা ভবন থেকে ফুটপাতের একটা অংশ তারা হাঁটার জায়গা রেখে ব্যবহার করে পারবে। কিন্তু দক্ষিণ পাশে কোনো ব্যবহার হবে না।”

কোনো হকারকে প্রশাসনের দিক থেকে উচ্ছেদ করতে হয়নি, বরং হকার নেতারা নিজেরাই সবাইকে উঠে যেতে আহ্বান করে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন ডিএসসিসি প্রশাসক।