বহুনির্বাচনী পদ্ধতিতে তিনটি গ্রুপে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ গ্রুপে চতুর্থ ও পঞ্চম শ্রেণি, ‘খ’ গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং ‘গ’ গ্রুপে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা প্রতিযোগিতার নিয়মকানুন ও পরীক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

সাধারণ জ্ঞান আয়োজনের পাশাপাশি চলছিল বন্ধু সংগ্রহ কার্যক্রম। বেশ কয়েকজন নতুন বন্ধু যুক্ত হয় বন্ধুসভায়। এরপর শুরু হয় ফলাফল প্রকাশের আয়োজন। এই পর্বটি সঞ্চালনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা। তিনটি পর্বের দুই শতাধিক শিক্ষার্থী থেকে নির্বাচন করা হয় ৩০ জনকে।

‘খ’ গ্রুপের বিজয়ীরা হলো গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখার শিক্ষার্থী রঙ্গন চৌধুরী, সারা মণি; ভৈরব আইডিয়াল স্কুলের শিক্ষার্থী প্রাচুর্য দেবনাথ; এমবিশন পাবলিক স্কুলের শিক্ষার্থী আদিয়াতুল ইসলাম ও তাজরিয়ান ওমর; ভৈরব উদয়ন স্কুলের শিক্ষার্থী জান্নাতুল হক, মাহিয়া ইসলাম ও আব্দুল্লাহ আল মাহির; ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থী মনিকা; বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল রফিক; আফছর উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মেহেজাবিন; ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সিনহা ইসলাম।

বিজয়ীদের ৩০ অক্টোবর পুরস্কার প্রদান করা হবে। আয়োজন বাস্তবায়ন কমিটিতে ছিলেন বন্ধু মোশাররফ রাব্বি, মোজাম্মেল ইমাম, মাহমুদুল হাসান, স্নেহা আলম, তুহিন আহমেদ ও আরবী।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ওয়াহিদা আমিন, সাবেক সভাপতি নাহিদ হোসাইন, প্রিয়াংকা, সহসভাপতি তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ রাব্বি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম, বন্ধু অনুপম, তুহিন, ইমরান, আদিব, জিসান, আসিফ, তমা, রাকিব, হানি, সুমাইয়া, আকলিমা ও মীম।

আহ্বায়ক, সাধারণ জ্ঞান কমিটি ও সাংস্কৃতিক সম্পাদক, ভৈরব বন্ধুসভা