BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত২০ হাজার টাকা ঘুষ দাবি ও নামের মিলে বিনা অপরাধে এক বছর ধরে কারাভোগের কাহিনিকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty Images

ঠিক দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় একজনের ১০ বছর সাজা হয়েছিল। কিন্তু তার পরিবর্তে এক বছর আগে আরেকজনকে ধরে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুধুমাত্র নামের মিল থাকার কারণে বিনা অপরাধেই কারাগারে থাকতে হচ্ছে তাকে।

যে ব্যক্তি বিনা অপরাধে প্রায় এক বছর ধরে কারাগারে রয়েছেন, ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলমাছ। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আর যে ব্যক্তি দুই যুগ আগের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তার নামও মো. আলমাস। তিনি বর্তমানে কানাডায় রয়েছেন বলে জানিয়েছেন এই মামলা তদন্ত সংশ্লিষ্টরা।

দণ্ডিত ব্যক্তির পরিবর্তে 'তাকে' গ্রেফতার করা হয়েছে এমন দাবি করে আদালতে একটি রিট দায়ের করেছিলেন মি. আলমাস।

রোববার ওই রিটের শুনানিতে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এক বছর ধরে বিনা অপরাধে কারাগারে থাকা মি. আলমাছকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।