BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যে চার ইঙ্গিত পাওয়া যাচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Reuters

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গন এরই মধ্যে ২০২৮ সালের হোয়াইট হাউস দৌড়ের দিকে মোড় নিচ্ছে।

কংগ্রেসে বড় ধরনের সাফল্যে উজ্জীবিত হয়ে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি নির্ধারণের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার সময় গতি পাবে।

কিন্তু মধ্যবর্তী নির্বাচনে ভালো ফল করলেই দুই বছর পর হোয়াইট হাউসে জয় নিশ্চিত হয় না। ২০১০ সালে রিপাবলিকানদের ব্যাপক সাফল্য সত্ত্বেও বারাক ওবামা ২০১২ সালে পুনর্নির্বাচিত হয়েছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো কেউ নাম ঘোষণা করেনি, কিন্তু সম্ভাব্য প্রার্থীরা পর্দার আড়ালে প্রস্তুতি নিচ্ছেন।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কোথায় ভুল হয়েছিল সে বিষয়ে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যকে ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ প্রশস্ত করার চেষ্টা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।