BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত২০২০ সালে বলিউডের এক তারকার ম্যানেজারের মৃত্যুর মামলা কেন আবারও তদন্ত করা হচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, দিশা সালিয়ান ছিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ম্যানেজারArticle InformationAuthor, Geeta PandeyRole, Women Affairs Editor, IndiaPublished এক মিনিট আগেপড়ার সময়: ৪ মিনিটদুই হাজার বিশ সালের চৌঠা জুন যখন কোভিড-১৯-এর প্রাণঘাতী ঢেউ ভারতে ছড়িয়ে পড়ছিল, তখন তারকা ব্যবস্থাপক দিশা সালিয়ান তার বাবা সতীশ সালিয়ানকে একটি পুলিশ হেল্পলাইনে ফোন করে জেনে বলতে বলেন যে তার ভ্রমণ করা নিরাপদ হবে কি না।
এটাই ছিল শেষবার, যখন সালিয়ান দম্পতি তাদের ২৮ বছর বয়সী কন্যাকে জীবিত দেখেছিলেন।
আট ও নয়ই জুনের মধ্যবর্তী রাতে সতীশ সালিয়ানকে পুলিশ একটি হাসপাতালে ডেকে পাঠায়, যেখানে তিনি জানতে পারেন তার একমাত্র সন্তান মারা গেছেন।
পুলিশ জানায়, ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ের একটি ভবনের ১২তম তলা থেকে পড়ে গিয়েছিলেন দিশা সালিয়ান।
হাসপাতালে দিশার বন্ধুরা বলেন, তিনি মদ্যপান করেছিলেন এবং দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিলেন।
পরে পুলিশ জানায়, তাদের তদন্তে দেখা গেছে তার মৃত্যু আত্মহত্যা ছিল।