BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতহেফাজতের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে করা আবেদন কেন তুলে নিলেন সিজেপির আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Vipin KUmar/Hindustan Times via Getty Images

নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করার চেষ্টা করার সময় আটক হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়েছিল। তবে বিচার বিভাগীয় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন তারা।

বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) ঋতু রাজের আদালত ১৯শে অক্টোবর এই দুইজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানোর এই আদেশ জারি করেছিল।

রিমান্ডের মেয়াদ বাড়ানোর জন্য আদালত দুটি প্রধান কারণ উল্লেখ করে- প্রথমত, তাদের অতীতের আচরণ, আইনের প্রতি অশ্রদ্ধা এবং শান্তিভঙ্গের গুরুতর হুমকি। দ্বিতীয়ত, তার দাবি জামিন অযোগ্য বলে প্রমাণিত হওয়া।

রাঙ্কা ও দাসের আইনজীবীরা বিবিসি নিউজ হিন্দিকে জানান যে, এসইএম আদালতের আদেশকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে।

পরে দিল্লি হাইকোর্টে এই আবেদনের শুনানির সময়, আদালত রাঙ্কা ও দাসের আইনজীবীদের পরামর্শ দেয় যে, আজ স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে যে শুনানি হওয়ার কথা রয়েছে, তার জন্য অপেক্ষা করতে।