BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতহেফাজতের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় মতবিরোধ, সন্দেহ কেন জামায়াতের কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির ক্যাপশান, হেফাজতে ইসলামের ঐক্যপ্রক্রিয়ায় সাতটি ইসলামি দলকে ডাকা হয়েছে Article InformationAuthor, তাফসীর বাবুRole, বিবিসি নিউজ বাংলা, ঢাকাPublished ২ মিনিট আগেপড়ার সময়: ৬ মিনিটবাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে বেশ আঁটঘাট বেঁধে কার্যক্রম শুরু করেছিলো ১১ দলীয় নির্বাচনী ঐক্য। জামায়াতে ইসলামীর নেতৃত্বে সেই ঐক্য এখনো অটুট আছে এবং তারা একটি রাজনৈতিক জোট হিসেবেই কাজ করছে। অন্যদিকে, জামায়াতকে দূরে রেখে কওমী ধারার ইসলামী দলগুলোকে নিয়ে সম্প্রতি আরেকটি ঐক্য গড়ার চেষ্টা দেখা যাচ্ছে, যেখানে মূল সমন্বয়ের ভূমিকা পালন করছে হেফাজতে ইসলাম।
সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১টি দলকে নিয়ে গঠিত হয়েছিলো ১১ দলীয় নির্বাচনী জোট। নির্বাচনের একেবারে আগমুহূর্তে সেই জোট থেকে বেরিয়ে আসে ইসলামী আন্দোলন। তবে বাকিরা থেকে যায়।
এই ১১ দল যখন লং মার্চসহ সরকারবিরোধী আন্দোলনের নানা তোড়জোড় করছে, তখনই কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের উদ্যোগে ইসলামী দলগুলোর নতুন আরেকটি জোটের গঠনের চেষ্টার কথা সামনে আসছে।
নতুন সম্ভাব্য এই জোটে ১১ দলীয় ঐক্য থেকেও অন্তত দুটি দল থাকছে। কিন্তু জামায়াতে ইসলামীকে রাখা হয়নি।
ফলে নতুন এই ইসলামী ঐক্য আসলে কী কারণে- সেটা নিয়ে রাজনীতিতে চলছে নানা আলোচনা।
আবার ঐক্য প্রক্রিয়ার শুরুতেই দলগুলোর মধ্যে নানা মতপার্থক্যও দেখা যাচ্ছে।