BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতহুথিদের হামলার নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা যাচ্ছেকম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Faruk hossain
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় গত রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মোঃ সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই দিন রাতেই মি. হোসেনের মৃত্যুর খবর কুমিল্লার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে পরিবারের কাছে পৌঁছায়। এরপর থেকে তার পরিবারে গত দুদিন কান্নার রোল চলছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল ও আজ দিনভর আত্মীয়স্বজন আর এলাকাবাসী এসে ভিড় করেছেন ওই বাড়িতে। শোক প্রকাশ আর সজিব হোসেনের স্ত্রী, ছোটো কন্যা, মা আর ভাবীকে সান্ত্বনা দিচ্ছেন তারা।
ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আল মামুন বলছেন, অল্প বয়সে সজিবের এমন মৃত্যুর খবর তাদের সবাইকে শোকাহত করেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সজিবের বাবা ও ভাই সৌদি আরবেই আছেন কিন্তু তারা এখনো জানেন না কবে নাগাদ সজিবের মরদেহ দেশে আনা সম্ভব হবে।