BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতলাইভ, হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরানহরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে তেহরানের শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব পেয়েছে ইরান। এদিকে, আওয়ামী লীগের ৪০ জন সদস্যকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...
রিপোর্টিং করছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা
ইরান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধকে ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে ইরান।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফাতেমে মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, “আজকের মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর (আব্বাস আরাঘচি) নিউইয়র্ক সফর এবং সেখানে অনুষ্ঠিত একাধিক বৈঠক ও সাক্ষাতের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত শর্ত উপস্থাপনের বিষয়টিও ছিল।”
মোহাজেরানি আরও বলেন, মি. আরাঘচি যুক্তরাষ্ট্রের পক্ষের প্রস্তাব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে উপস্থাপন করেছেন।
তবে যুক্তরাষ্ট্রের জবাবের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।