BBC News, বাংলাসরাসরি কনটেন্টে যানমূলপাতাদেখুনসেকশনমূলপাতারাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিতরাজনীতিবিশ্বঅর্থনীতিস্বাস্থ্যখেলাপ্রযুক্তিসর্বাধিক পঠিত'স্মাইলিং ডিপ্রেশন' কী, হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা বিষণ্ণতা চিনবেন কীভাবে?কম ডেটা ব্যবহার করতে শুধু টেক্সট পড়ুনছবির উৎস, Getty

বিষণ্ণতায় ভোগা কোনো মানুষের কথা ভাবলে আপনি হয়ত এমন কোনো মানুষের কথা ভাবেন, যিনি বিছানা থেকে উঠতে রীতিমতো যুদ্ধ করছেন।

হয়তো তারা খুব কাঁদেন, বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নেন, অথবা দিন পার করার মতো শক্তিও তাদের শরীরে বা মনে থাকে না।

কিন্তু আপনি সম্ভবত এমন কারো কথা ভাবেন না, যিনি রাতের খাবারের টেবিলে রসিকতা করছেন, ব্যস্ত সামাজিক জীবন সামলাচ্ছেন এবং কর্মক্ষেত্রে সফল।

কিন্তু তথাকথিত 'স্মাইলিং ডিপ্রেশন' বা 'হাসির বিষণ্ণতা'য় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে, ব্যাপারটা ঠিক এমনই হতে পারে।

আর কখনও কখনও সেই মানুষটি কোনো বন্ধু, সঙ্গী বা সহকর্মী নন — বরং, হতে পারেন স্বয়ং আপনি-ই।